১৭ নভেম্বর প্রথম সন্তান প্রসব করছেন ঐশ্বরিয়া রায় বচ্চন।

মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালের একটি বিশ্বস্তসূত্র এই তথ্য জানিয়েছে।

চিকিৎসকরা ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পযর্ন্ত সন্তান প্রসবের সময় বেধে দিয়েছিলেন। কিন্তু ঐশ্বরিয়ার শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসকরা প্রসবের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

সেভেন হিলস হাসপাতালে ৫ তালায় চারটি ভিভিআইপি কেবিন বুকিং করেছেন বচ্চন পরিবার। এর মধ্যে সন্তান প্রসবের জন্য ঐশ্বরিয়াকে রাখা হয়েছে একটি কেবিনে। ঐশ্বরিয়ার কঠোর নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক তৎপর রয়েছেন হাসপাতালের কর্মীরা।

এদিকে, অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগ সাইটে লিখেছেন, আমি খুবিই আনন্দিত। শীঘ্রই আমার পরিবারের তৃতীয় প্রজন্মের আগমন ঘটবে। এই দিনটির জন্য আমি সারাজীবন ধরে প্রতীক্ষা করেছি।

তবে, ১১ তারিখ অ্যাশের সন্তান প্রসবের দিন ছিল।এ দিনটির জন্য অ্যাশ ভক্তরা অধীর আগ্রহে তাকিয়েছিল।কিন্তু তা সত্যি না হওয়ায় অ্যাশ ভক্তরা কিছুটা দুঃখ পেয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here