
ঢাবি প্রতিনিধি:: রক্তাদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের ২০২১ সালের কার্যকরী কমিটি শনিবার (৯ জানুয়ারি) ঘোষিত হয়েছে।
১৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছেন মো: ফরিদ উদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। কার্যকরী পরিষদ ২০২১ এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী অনুপম সরকার সুপ্ত।
সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ইউনিট ও জগন্নাথ হল ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কার্যকরী পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মো: শাহ নেওয়াজ হোসাইন ও মায়া বসু কে দায়িত্ব দেয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে রক্ত ও রক্তদাতা সরবরাহে সারাদেশেই বাঁধন এক আস্থার নাম। দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ইউনিটগুলো প্রতি মুহূর্তে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।
বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে অবস্থিত।



