মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপের খেলায় পাকিস্তান ১৯৭ রানে গুটিয়ে গেছে। ফলে স্বাগতিক বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৯৮ রান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন বিসমাহ মারুফ। এছাড়া কানিতা জলিল ৩৩ ও জাভেরিয়া খান ৩০ রান করেন।

বাংলাদেশের পক্ষে খাদিজাতুল কুবরা ৪১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এছাড়া সালমা দুটি এবং লতা, জাহানারা ও রুমানা একটি করে উইকেট পান।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here