গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরে শিশুর মৃত্যুজহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরের রামগঞ্জে খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহাদ নামে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রামগঞ্জ পুলিশ বক্সের সামনে পৌর মার্কেটের মনার হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে।

নিহত শিশু আহাদ রামগঞ্জের কাজিরখিল আখন্দ বাড়ির সায়েদ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতো।

স্থানীয়রা জানান, আহাদ রাতে কাজ শেষে খাবার খেতে ওই হোটেলে আসে। এ সময় হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। হোটেলের ভেতরে থাকা অন্যরা বের হতে পারলেও আহাদ বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। এ সময় আগুন নেভাতে গিয়ে সোহাগ হোসেন ও মানিকসহ ৪ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক মহসীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here