ঈদে মুক্তি পাচ্ছে মোট ৮টি চলচ্চিত্র। এগুলোর মধ্যে ৩টি ছবিতে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। ছবি ৩টি হলো মোহাম্মদ হোসেন জেমীর ‘কিং খান’, রাজু চৌধুরীর ‘প্রিয়া আমার জান’ এবং মোহাম্মদ হোসেনের ‘বস নাম্বার ওয়ান’।
এ ছাড়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত ‘ছোট্ট সংসার’ ছবিটিও বিভিন্ন হলে মুক্তি পাবে ঈদের দিন। এনটিভি প্রযোজিত ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ঈদের ছবি ‘প্রজাপতি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পাশাপাশি এটি হলেও প্রদর্শিত হবে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, জাহিদ হোসেন, মোশারফ করিম, সোহেল খান প্রমুখ।
আরটিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে নোমান রবিন পরিচালিত প্রথম ছবি ‘জলদস্যু রক্ত রহস্য’র। এতে অভিনয় করেছেন সিন্ডি রোলিং, অহনা, রাশেদ মামুন অপু, অন্তু করিম, রাশেদ বিপ্লব, মাজহারুল ইসলাম, সাজু খাদেম প্রমুখ।
হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় একুশে টেলিভিশন প্রযোজিত প্রথম ছবি ‘অন্ধ নিরাঙ্গম’ও মুক্তি পাচ্ছে এবারের ঈদে। এতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, সঞ্জীব আহমেদ, এমিডারি কারটিস, মাগালি লাভিরাত্তি, দিয়ারমাইদ স্পাইরো, আনুশেহ্ আনাদিল প্রমুখ।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নজরুল ইসলাম পরিচালিত ‘বন্ধু তুমি আমার’ ছবিটিও এই ঈদ মৌসুমেই দেখার সুযোগ পাবেন দর্শকরা। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, পূর্ণিমা, আলীরাজ, সাদেক বাচ্চু, ডন প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here