ওয়ালিউল্লাহ ওয়ালিদ, ইবি প্রতিনিধি:: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রত্যাবর্তন নিয়ে স্মৃতিচারণ করতে ক্ষুদেশিশুদের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প’ শুনিয়েছেন ইবি ভিসি ও গুণীজন। রবিবার বিকেল ৩টায় ভিসির বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনের জানা-অজানা বিভিন্ন অধ্যায় তুলে ধরে গল্প করেন বাংলা একাডেমির মহা-পরিচালক ও ইবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর শামসুজ্জামান খান এবং প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। এসময় ক্যাম্পাসের আবাসিক শিশু ও তাদের মায়েরা গুণীজনের সামাজিক মিথস্ক্রিয়া এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের’ গল্প শোনেন। পরে উপস্থিত শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ বিতরণ করা হয়।

এর আগে দুপুর সোয়া ১২ টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রসাশন। এসময় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন স্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, শিশির ইসলাম বাবু, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, বিপুল খান, ফজলে রাব্বিসহ প্রমুখ নেতা-কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here