নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীতে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচণা, চিত্রাংকণ ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে (১১ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভাগীয় কার্যালয় রংপুরের পরিচালক নূরুল হুদা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-পরিচালক শাওন মিয়া, নীলফামারী জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ এতে বক্তব্য দেন।

জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র (দুপ্রক) আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রক জেলা কমিটির সাধারণ সম্পাদক জুবেদ আলী রনি।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দুদক পরিচালক নূরুল হুদা বলেন, দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখোনো সে দুর্নীতিতে জড়াবে না।

দুদক পরিচালক বলেন, সে কারণে শিক্ষার্থীদের নিয়ে দুদক সচেতনতা মুলক নানা কার্যক্রম পরিচালনা করে থাকে। যারই একটি অংশ আজকের এই প্রতিযোগীতা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নুতন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন’ শ্লোগানে রচণা, চিত্রাংকণ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। তিন বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিজয়ী ১৫জনকে পুরস্কার হিসেবে সনদ পত্র, মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here