ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টিএমএসএস প্রধান কার্যালয় মিরপুর,কাজিপাড়া, ঢাকায় ০৫ই এপ্রিল, ২০২৫ ইং রোজ শনিবার টিএমএসএস এর বায়নাকৃত জমিতে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রিয় কার্যনিবাহী কমিটির সম্মানিত সদস্য মোঃ মামুন হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ, মিরপুর মডেল থানা, ঢাকা মোঃ সাজ্জাদ রোমন, অফিসার ইনচার্জ বাংলাদেশ সচিবালয়, ঢাকা আব্দুল কাদের, কাউন্সিলর, ১৪ নং ওয়ার্ড, সদস্য কাফরুল ধানা বিএনপি আহসান উল্ল্যাহ হাসান , সভাপতি কাজীপাড়া বাড়ীর নালিক সমিতির সদস্য ও মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কবির হোসেন মিন্টন।
এছাড়া উপস্থিত ছিলেন টিএমএসএস উপদেষ্টা প্রফেসর ডঃ সনজন কে দাস, উপদেষ্টা মোঃ আব্দুস সালাম ভূঁইয়া, পরামর্শক মোঃ নুরুল ইসলাম, নির্বাহী পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম, উপ-নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল কাদের, পরিচালক, ড. ফাতেমা খাতুন (রিমা), সেক্টর প্রধান ডঃ নিগার সুলতানা, পরিচালক মোঃ আবুল বাশার ভূঁইয়া, সেক্টর প্রধান জাহিদ খান, ডোমেইন প্রধান শাকিল বিন আজাদ, যুগ্ম-পরিচালক খান সিরাজুল ইসলাম, আজীবন সদস্য অসিম কুমার ঘোষ সহ টিএমএসএস কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ও বাস্তবায়নকারী হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক ড. ফাতেমা খাতুন (রিমা)। উপস্থিত স্থানীয় দুঃস্থ অসহায় ১,০০০ জনের মাঝে টিএমএসএস এর পক্ষ হতে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও গত রবিবার, ৩০শে মার্চ, ২০২৫ ইং টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় স্থানীয় দুঃস্থ অসহায় ৩০,০০০ হাজার জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।