মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::
আমি তারেক রহমান সাহেব কে ফোন দিয়েছি ফোনে পাইনি, আমি উনাকে জানাতে চাই হাতিয়ার এই তান্ডব লীলা বন্ধ হবে কিনা।
শুক্রবার বিকেলে নির্বাচন পরবর্তী হামলায় আহত নেতাকর্মীদেরকে দেখতে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নোয়াখালী ৬ (হাতিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সিনিয়র মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আব্দুল হান্নান মাসউদ বলেন, বিএনপি ক্ষমতায় চলে আসছে, মানুষের বাড়িঘরে হামলা করি, এমন কথা বলে মানুষের বাড়িঘরে হামলা করছে,লোকজনের উপর হামলা হইতেছে, আজকেও ৫-৭ জনকে আহত করছে।
নব নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসউদ বলেন, রোগীর আত্মীয়-স্বজনেরা হাসপাতালে ভিড় করছে, ১০০ র অধিক কর্মী হাসপাতালে ভর্তি রয়েছে। ৪২৫ টা বাড়িঘরে হামলা করছে, দুই থেকে আড়াইশো দোকানপাট ভাংচুর করছে। নির্বাচন পূর্ববর্তী তান্ডব হাতিয়ার মত বাংলাদেশের কোথাও হয়েছে কিনা আমার জানা নেই।
হান্নান মাসউদ বলেন,আমি ঢাকায় গিয়ে প্রথম তারেক রহমান হাতিয়ার এই ঘটনার কথা। হাতিয়ায় যে তাণ্ডব চলছে তা বন্ধ করবেন কিনা। দলের মাধ্যমে দলের নেতাকর্মীদের তাণ্ডব বন্ধ করব।
জাতীয় নাগরিক পার্টি(এনসিপির) সিনিয়র মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেন, আমি যেখানে উঠান বৈঠক করেছি মিছিল মিটিং করেছি, কার বাড়িতে খেয়েছি, সবগুলো বাড়িঘর ধরে ধরে হামলা করা হচ্ছে। মনে যেন আমরাজত্ব শুরু হয়েছে, আমাদের তিন চারজন মুমূর্ষু অবস্থায় আছে, এদেরকে চিকিৎসার জন্য ঢাকা পাঠাতে হচ্ছে।
হান্নান মাসউদ আরও বলেন,ভোটারদের কাছে কৃতজ্ঞ,তারা এতো কিছুর পরও আমাকে ভোট দিতে আসছে। ৬০-৭০ শতাংশ ভোট কাস্ট হওয়ার কথা সেখানে ৪৭ শতাংশ কাস্ট হয়েছে, ৩৫ হাজার ভোটে আমি জয়ী হয়েছি। অনেক ভোটার ভীত হয়ে কেন্দ্রে আসতে পারেনি। মানুষ আমাদের প্রতি যে আস্তা রেখেছেন,আমরা তার প্রতিদান দিতে চাই। হাতিয়াকে শান্তিতে রাখতে চাচ্ছি, হাতিয়াতে যে সন্ত্রাস রয়েছে তা মুক্ত করতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করব ।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে বিএনপির পরাজিত প্রার্থী মাহবুবের রহমানকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, থানায় কেউ অভিযোগ করে নি।