গুইমারায় স্বেচ্ছাশ্রমে গ্রামবাসীর সড়ক নির্মাণআল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: গুইমারা উপজেলার বুদংপাড়া থেকে তারাচান পাড়া-দেওয়ানপাড়ার যাতায়াতের কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মাণের উদ্যেগ নিয়েছে স্থানীয় গ্রামবাসী। প্রতি শুক্রবার বন্ধের দিনে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালীরা মিলে প্রায় দেড় কিলোমিটারের এই সড়ক নির্মাণের উদ্যেগ নিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা বেশ কয়েকজন। এই বন্ধের দিনে সকলে মিলেমিশে এ সড়কটি নির্মাণ করবেন বলে জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গুইমারা উপজেলাধীন বুদংপাড়া থেকে তারাচান পাড়া ও দেওয়ানপাড়ায় প্রায় ১শতাদিক পরিবারের বসবাস। যাতায়াতের এই রাস্তাটির বেহাল অবস’া হয়ে পড়েছে। তাড়াচাঁনপাড়া যাওয়ার আরেকটি সড়ক থাকলেও শতকরা ৯০ % মানুষ কাছে ও সহজ হওয়ায় এই সড়ক ধরে চলাচল করে বলে জানান স’ানীয় বাসিন্দারা। তবে এলাকাবাসীর অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের সু-দৃষ্টি না থাকায় এ সড়কটি নির্মাণের জন্য বার বার আবেদন করেও তার কোন উদ্যেগ নেওয়া হয়নি। তাই অবশেষে বাধ্য হয়ে যাতায়াতের জন্য এ ধরনের উদ্যেগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

তবে এ অভিযোগের বিষয়ে ভিন্নমত জানান স্থানীয় ৮নং ওয়ার্ড মেম্বার সুইজাইউ মারমা জানান,তারাচাঁন পাড়া-দেওয়ানপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক। তার মধ্যে কেউ তাদের সুবিধাত্বে দেড় কিলোমিটার নিজ উদ্যেগে রাস্তা বড় করলে কিছু করার নেই। কারণ প্রকল্প দিলে পুরো সড়কের জন্যই দিতে হবে। শুরু তাই নয়। সড়কটি পুর্বের করা সড়ক বলেও তিনি জানান। বর্তমানে স্থানীয় কিছু লোকজনের যাতায়াত ও মালমাল আসা নেওয়ার জন্য এ কাজ করা হচ্ছে বলে তিনি জানান। এ কাজ তিনি নিজেই আর্থিক সহায়তা করছেন বলেও তিনি এ প্রতিবেদককে জানান।

স্থানীয় পাহাড়ী-বাঙ্গালীরা মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে রাস্তার মাটি কেটে সড়ক প্রশ্রস্ত করাসহ রাস্তার গর্ত ভরাট করছে। এ সড়কটির জন্য জনপ্রতিনিধিদের কাছে আবেদন করে শুধুই প্রতিশ্রুতিই পেয়েছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে।

গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা বলেন, যে সড়কটি কাজ করা হচ্ছে সেটা মুল সড়ক নয়। মুল যে সড়কটি সেখানে চলাচলের জন্য একটি কালবার্টসহ চলাচল রাস্তা করে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়ে বলেন, বিকল্প সড়ক হিসেবে অনেকে এ সড়ক ব্যবহার করে। তারা নিজেদের সুবিধাত্বে এ পুর্বের তৈরী করা সড়কটি প্রশস্ত করলে সেটা নিজেদের ব্যাপার। তবে এ সড়কের জন্য প্রকল্প হাতে নেওয়া হবে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here