লাইফ স্টাইল ডেস্ক ::

সারা রাত ভিজিয়ে রাখা কিশমিশ খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি একটি প্রচলিত আয়ুর্বেদিক পদ্ধতি এবং এর মাধ্যমে কিশমিশের পুষ্টিগুণ আরও সহজে শরীরে শোষিত হয়।শুকনো ফলের মধ্যে কিশমিশ অনেকেরই পছন্দের। ডেজার্টের স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। কিশমিশ শুধু খাবারের স্বাদই বাড়ায় না,স্বাস্থ্যও ভালো রাখে। কিশমিশের মতো এর পানিও বেশ উপকারী। তবে সেটাও খাওয়ার নিয়ম রয়েছে। 

কীভাবে খাবেন:
কিশমিশ পানিতে ফুটিয়ে ২০ মিনিট সেদ্ধ করুন বা রাতে ৮-১০টি কিশমিশ এক কাপ পানিতে ভিজিয়ে রাখুন।সারারাত সেই পানি রেখে সকালে খালি পেটে খেলে অনেক উপকার পেতে পারেন। যেমন-

১. যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা সকালে নিয়মিত কিশমিশের পানি খেতে পারেন। এই পানীয় খেলে অ্যাসিডিটি এবং ক্লান্তি থেকে মুক্তি পাওয়া যায়।

২. কিশমিশের পানি খেলে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক হয়। এটা আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে সহায়ক।

৩. এতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকায় ত্বকের বলিরেখা দ্রুত কমাতে সহায়ক।

৪. হজমের সমস্যা মোকাবিলায় কিশমিশের পানি খুবই উপকারী। এটা পান করলে হজম প্রক্রিয়াও ঠিক থাকে।

৫. প্রতিদিন কিশমিশের পানি খেলে লিভার শক্তিশালী হয। এটি মেটাবলিজমের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক।

৬. কিশমিশ প্রাকৃতিক শর্করা, যেমন ফ্রুকটোজ ও গ্লুকোজে সমৃদ্ধ। এটি দ্রুত শক্তি বাড়ায় এবং ক্লান্তি কমাতে কার্যকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here