লাইফস্টাইল ডেস্ক ::

সাইকেল চালানো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। সুঠাম দেহ ধরে রাখার অন্যতম সহজ উপায় সাইকেল চালানো। আর ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এটি হতাশা, মানসিক চাপ অস্বস্তি ইত্যাদি কমাতেও বেশ উপকারী।

সাইক্লিং কীভাবে মানসিক চাপ, উদ্বেগ কমাতে এবং সুস্থতা উন্নত করতে সাহায্য করে তা জেনে নিন-

এন্ডোরফিন নিঃসরণ করে:
সাইক্লিং এন্ডোরফিন হরমোন নিঃসরণে সাহায্য করে। এর ফলে ব্যথার অনুভূতি কমে এবং সুখের অনুভূতি বাড়ে। এই হরমোন নিঃসরণ মানসিক চাপ কমাতে ও উদ্বেগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

কর্টিসল কমায়:
কর্টিসল হলো স্ট্রেস হরমোন। নিয়মিত সাইকেল চালালে কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ এবং কমাতে সাহায্য করে। যার ফলে মানসিক চাপ কমে। ২০-৩০ মিনিট সাইকেল চালালেও মনমেজাজ ভালো হয়।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়:
সাইক্লিং মস্তিষ্কে রক্ত ​​প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে মস্তিষ্কে আরও অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ হয়। এর ফলে মনোযোগ, স্মৃতিশক্তি উন্নত হয়।

ঘুমের মান উন্নত করে:
সাইকেল চালানোর মতো শারীরিক কার্যকলাপ ভালো ঘুমে সহায়তা করে। যারা নিয়মিত সাইকেল চালান তারা দ্রুত ঘুমিয়ে পড়েন। তাদের ঘুমও ভালো হয়। এর ফলে শরীর ও মন ভালো থাকে।

মননশীলতাকে উৎসাহিত করে:
নিয়মিত সাইকেল চালানো উদ্বেগ থেকে মনোযোগ সরিয়ে আপনাকে চারপাশের পরিবেশের দিকে মনোযোগ দিতে উৎসাহিত করে। এতে মননশীলতা বাড়ে।

হাঁটু কিংবা শরীরের অন্যান্য জোড়ের ব্যথায় ভোগা রোগীদের জন্য ‘স্ট্যাটিক সাইকেলিং’ বা ব্যায়ামের সাইকেল চালানো অত্যন্ত উপকারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here