মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::
অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে এনসিপির কেন্দ্রীয় প্রধান মূখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারি বলেছেন, মাইলস্টোনের শিক্ষার্থীরা এসেছে, শিক্ষার্থীদের কিছু দাবী যৌক্তিক ছিল। গতকাল থেকে এখনও আমরা লাশের সংখ্যা পাইনি। আজকে প্রেস ব্রিফিং হয়েছে, তারা বলেছে যে- তারা অতি দ্রুত প্রকাশ করবে, এটা যেমন আশার দিক। কিন্তু গতকাল থেকে সরকার নিরোব ছিল এবং সরকারের উচিত ছিল যখন পরিস্থিতি সৃষ্টি হয়- সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখি নাই, সরকারের যারা কনসার্ন মিনিষ্ট্রি তাদেরকে আমরা প্রেস ব্রিফিং এ দেখিনি, কিংবা জাতি একটা অন্ধকারে ছিল। কিন্তু আজকে তারা কথা বলেছে এটা যেমন আশার দিক।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে মাইলস্টোনে বিমান বিধস্তের ঘটনায় নিহত ও আহতের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, বিগত সরকারের একজন দলীয় সেক্রেটারি ছিল নোয়াখালীর। সে অর্থে নোয়াখালীতে কোনো উন্নয়নই হয়নি। তবে ভবিষ্যতে যদি এনসিপি কখনও সরকার গঠন করে তাহলে উন্নয়নের প্রথম ইট নোয়াখালীতে গাঁথা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্যাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ অনেকে।

উল্লেখ: এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নোয়াখালীতে আজ মঙ্গলবার সকাল ১১টায় পদযাত্রা হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার মাইলস্টোনে বিমান বিধস্ত হওয়ার কারণে নির্ধারিত অনুষ্ঠান স্থগিত করা হয়। পরে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় মডেল মসজিদে বাদ আসর নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here