নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবারবিকেলে সদর উপজেলার মধাবদী এলাকার মনোহরপুর মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন, মাহফুজ মিয়া, সবুজ মিয়া ও শাহিন। নরসিংদী পুলিশ সুপার মহিদ উদ্দীন জানিয়েছেন, ইতোপূর্বে গ্রেপ্তারকৃত আশরাফের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবুজ মিয়ার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এসকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here