বঙ্গবন্ধু সেতু সংযোগ রেল সড়কে ডরপ সৃজিত গাছের অংশীদারীদের মধ্যে মূল্য-চেক হস্তান্তরষ্টাফ রিপোর্টার :: বঙ্গবন্ধু সেতু সংযোগ রেল সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্থ জনগণের টেকসই আয়বর্ধনে বাংলাদেশ রেল ও বেসরকারী সংস্থা ডরপ এর ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক সৃজিত বনায়ন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় গাছের অংশীদারীদের মূল্য-চেক হস্তান্তর করা হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গাছের অংশীদারদের হাতে এ চেক তুলে দেয়া হয়।

স্থানীয় সংস্থা ‘দিশারী’র সহায়তায় ‘ডরপ’ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাসেল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, ডরপ’র প্রতিষ্ঠাতা, সিইও এবং গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান।

DSC05502 - Copyঅনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেন, ডরপ বনায়ন প্রকল্প সমন্বয়কারী আব্দুল মালেক, দিশারীর নির্বাহী পরিচালক মতিউর রহমান, সৃজিত গাছের অংশীদারী সদস্য মোঃ শাহ আলম প্রমূখ।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের সহায়তায় ২০০৪ সালে জয়দেবপুর হতে সিরাজগঞ্জ জামতৈল পর্যন্ত ৯৯ কি:মি: রেল সড়কের দুই পাশে ডরপ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপনের কার্যক্রম বাস্তবায়ন করে। এ কার্যক্রমে রেল সড়কের পাশে পতিত ভূমিতে প্রায় সাড়ে তিন লক্ষ গাছের চারা রোপন করে। সড়ক সংলগ্ন ক্ষতিগ্রস্থ গরীব প্রায় ১৪শ জন অংশীদার সদস্য রোপিত গাছগুলি এ যাবৎ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করে আসছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here