ঝিনাইদহ (কোটচাঁদপুর) প্রতিনিধি ::

ঝিনাইদহের কোটচাঁদপুরে অনন্য গাঙ্গুলি (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।অনন্য গাঙ্গুলি একই এলাকার পৌর মহিলা কলেজের (অব.) অধ্যাপক পি কে গাঙ্গুলি ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধা রানী গাঙ্গুলির ছেলে। 

অনন্যের মা রাধা রানী গাঙ্গুলি বলেন, শনিবার রাতে অনন্য ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে খাবার খেয়ে সে তার শোবার ঘরে চলে যায়। সকাল ৮দিকে নাস্তা বানিয়ে খাবার জন্য ডাকছিলাম। এসময় তার কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে অনন্যা ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্বজনদের সহায়তায় মরেদেহ উদ্ধার করে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শনিবার রাতেই অনন্য ঢাকা থেকে বাড়িতে আসেন। আজ সকালে তার মরদেহ ঝুলছে এমন খবর পাই। ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা বন্ধ পাই। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকে অনন্যের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। তার ঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ওষুধ ছড়ানো ছিল।
ওসি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক বিষন্নতাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষণ্ণতার কারণেই এমন ঘটনা ঘটাতে পারে। তবে তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here