বিনোদন ডেস্ক ::

বাংলাদেশে নির্মিত প্রথম ইংরেজি ছবি ডট মুক্তি পায় গত ৫ সেপ্টম্বর। ছবিটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। বর্তমানে এ ছবিটি যুক্তরাষ্ট্রের ১৫ রাজ্যে মুক্তি দেবার প্রস্তুতি চলছে।

আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে ডট। পর্যায়ক্রমে টেক্সাস, নিউইয়র্ক, ম্যাকলিনসহ ১৫টি অঙ্গরাজ্য ছবিটি প্রদর্শীত হবে বলে জানা গিয়েছে। সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৮ মিনিট। অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের এক ঝাঁক অভিনয়শিল্পী। তারা সবাই ইংরেজিতে সংলাপ বলেছেন।

বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ডট ছবিতে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল প্রমুখ।

নদী পাড়ের মানুষের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে দর্শক হৃদয়ে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here