জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ কেশবপুর আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার-হাজার নেতাকর্মীরা মিছিলসহকারে জনসভায় অংশগ্রহণ করে।
সোমবার(৯ফেব্রুয়ারি) বিকেলে কেশবপুর শহরের পাবলিক ময়দানে পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র আব্দুল সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সদস্য ও সাবেক ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মশিয়ার রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, ছাত্রদলনেতা অহেদুর রহমান অন্তুে প্রমূখ।



