জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ::

যশোর-৬ (কেশবপুর) আসনে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক ভোটারের উপস্থিতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোক্তার আলী। এ আসনে ৭৭.৯০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জানা গেছে, একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে যশোর -৬ (কেশবপুর) আসন গঠিত। এ আসনে মোট ভোটার দুই লাখ ২৬ হাজার ৪২৩ ভোট। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১ লাখ ৭৩ হাজার ২৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা মোট ভোটের ৭৭.৯০%।

জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ৯১ হাজার ১৮ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা

বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৩২১ ভোট। এ ছাড় যে তিন জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত হারিয়েছেন তারা হলেন হাতপাখা প্রতীকের শহিদুল ইসলাম।তিনি পেয়েছেন এক হাজার ২৭৫ ভোট, লাঙ্গল প্রতীকের জি এম হাসান। তিনি পেয়েছেন ৯৬০ ভোট। ঈগল প্রতীকের মাহমুদ হাসান। তিনি পেয়েছেন ৬৫৭ ভোট । কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেকসোনা খাতুন স্বাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফলে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

ভোট গ্রহণের দিন সকাল থেকে ভোট কেন্দ্রে গুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে। অধিকাংশ ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। ভোট পরবর্তীতেও এ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে।

ব্যাবসায়ী শহীদ হাসান জানান, কেশবপুরে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া এলাকার শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বহু বছর পর এ এলাকার ভোটাররা খুবই উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপভোগ করেছে।

১৪ ফেব্রুয়ার বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মোক্তার আলী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here