কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
প্রতীক বরাদ্দের পর কলারোয়া পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে পথসভায় বক্তব্য দেন ও গণসংযোগ করেন বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত কলারোয়া পৌর বিএনপি আয়োজিত একাধিক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এসকল নির্বাচনী গণসংযোগ ও পথসভায় হাবিবুল ইসলাম হাবিব আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ময়দানে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলের সঞ্চালনায় বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত পথসভায় মানুষের জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, স্বাস্থ্যসেবা, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে ও পরে তিনি কলারোয়া পৌরসভার ঝিকরা দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গন, ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দান, গোপীনাথপুর, উত্তর ও দক্ষিণ মুরারিকাটি গ্রামে পৃথক পৃথক নির্বাচনী পথসভায় ধানের শীষে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ.সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, সাবেক পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম মফি, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, শেখ জাকির হোসেন জিকো, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সৈয়দ নুরুল হুদা, মাষ্টার আমির হোসেন, আমান উল্লাহ শেখ, আইয়ুব হোসেন পিন্টু, অ্যাডভোকেট হাসনাত মনির, জাকির হোসেন, মোজাম হোসেন, খালিদ খান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক দল নেতা প্রভাষক আব্দুস সালাম দিলু, জাসাস নেতা মাসুম বিল্লাহ, যুবদল নেতা সঞ্জীব, হাবিবুর রহমান, আলি হাসান, আশিক, বাপ্পি, রুহুল বারিক, আ.মোমিন, শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজুসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।