স্টাফ রিপোর্টার :: সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)-এর খুলনা জেলা শাখার দুজন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন এস কে আশিকুর রহমান ও রাজদ্বীপ কুমার ঘোষ।আজ বিকেলে খুলনায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এই দুইজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেন সিআরসি’র কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা তানভীর হাসান শোভন।

অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি রাসেল আহমেদ রাজু, নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান আল সাহাব, নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আমিনুল ইসলাম ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ রহমান শুভ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন মনোনয়নপ্রাপ্ত দুইজন উপদেষ্টা জানান তারা সিআরসি’র উন্নয়নে সার্বিক সহযোগিতা করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here