
সামিন আরহাম, স্পোর্টস ডেস্ক ::
নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশের ক্রিকেটার, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি থাকায় সরকার ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে ক্রিকেট দল না পাঠালেও দিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান রাইফেল এবং পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুটারদের অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার শুটাররা ভারত সফরের জিও (সরকারি আদেশ) পেয়েছেন। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতা।



