নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে শান্ত ইসলাম নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের আওতাধীন ঘাগড়া বিওপির সদস্যরা। বুধবার রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার হারিভাসা বর্মতল এলাকার ইউসুফ আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শান্ত ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ গ্রামের মৃত. হালিম বেপারীর ছেলে।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি মামলা করে আটক যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন সুত্র জানায়, শান্ত ভারতে অনুপ্রবেশের জন্য দুইজন দালাল মাধ্যমে এসেছিলো পঞ্চগড়ে। রাখা হয়েছিলো মানব পাচারকারী ইউসুফ আলীর বাড়িতে।
নীলফামারী ব্যাটালিয়নের(৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, শান্তকে ৭৫৪/এমপি হতে ৩০০গজ বাংলাদেশ অভ্যন্তরে বর্মতল নামক স্থান দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে চেয়েছিলো মানবপাচারকারী ইউসুফ। দুইজন দালালের মাধ্যমে আনা হয়েছিলো তাকে। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত
রয়েছেন।



