চট্টগ্রাম বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে ঢাকায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণহত্যাসহ ঢাকা ও চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জাহেদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরায়। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এছাড়া, তিনি বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা, ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো ও জমি দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ নতুন নয়। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে এলাকার কেউ প্রকাশ্যে কেউ অভিযোগ তুলতে সাহস করেন না। বিগত সরকারের শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে সৎ ভাইদের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here