গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
উত্তরের কৃষি প্রধান জেলা দিনাজপুরের  সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির” চেয়ারম্যান তারেক রহমান। কৃষির আধুনিকায়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে শিল্পায়নের বিপ্লব ঘটানোর অঙ্গীকার করেন তিনি।
(৭ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর ডিগ্রি কলেজ  মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জন সভায় এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
জন সভায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।  কৃষি,শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের কথাও জানান তিনি ।
এ সময় তারেক রহমান আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান। আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিয়ে দিনাজপুর ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান করেন।
নির্বাচিত হয়ে জনগণকে সঙ্গে নিয়েই উত্তরাঞ্চলের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here