টিপসঃ অনেকেই হাঁড়িপাতিল, বাসনকোসন মাজার জন্য ছাই ব্যবহার করেন। ছাই বাসনকোসন ঝকঝকে করে তুললেও তেলচর্বি সহজে তুলতে পারে না। কী করবেন তাহলে? রইলো একটি উপায়।
শুকনো ছাইয়ের মধ্যে এর বিশ ভাগের এক ভাগ কাপড় ধোয়ার ডিটারজেন্ট শুকনো অবস্থায় দিন। ভালোকরে মিশিয়ে নিন। এরপর এই ছাই দিয়ে
বাসন পরিষ্কার করুন। এতে যেমন তেলচর্বি পরিষ্কার করতে সমস্যা হবে না, তেমনি বাসনও হবে অনেক বেশি ঝকঝকে।



