তিতুমীর প্রতিনিধি::বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল দেশাত্মকবোধক গান ও কবিতা আবৃত্তি।

ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবেদা সুলতানা। আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ২২তম শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক এসএম কামাল উদ্দীন হায়দার হক সহ তিতুমীর কলেজের সকল বিভাগীয় প্রধান ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here