গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::
দিনাজপুরের হাকিমপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল, ও ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রির দায়ে ৫ টি ঔষধ ফার্মেসীতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাহিলি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। হাকিমপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির হোসেন এ জরিমানা করেন।
এসময় দিনাজপুর জেলা ঔষধ প্রশাসন এর তত্বাবধায়ক আমিনুল ইসলাম ও হাকিমপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির হোসেন জানান, অভিযান পরিচালনা কালে ফার্মেসীগুলোত মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল, ব্যাবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রিসহ নানা অনিয়ম দেখা যায়। এতে ঔষক ও কসমেটিক্স ২০২৩ আইন অনুযায়ী ৫ টি মামলা দায়ের পূর্বক জরিমানা আরেপ করা হয়।