ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
ঢাকা-৮ আসনের ৬টি কেন্দ্রের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন এনসপির প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারী।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।
শাহিন আহমেদ খান বলেন, ‘মির্জা আব্বাস কলেজে ১৫ ভোট বেশি পাওয়ার পরও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই কেন্দ্রগুলোর খবর আমরা পেয়েছি, আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পাচ্ছি। এই কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছে না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন তিনি (পাটওয়ারী)।’
রাত ৯টার দিকেও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বসেছিলেন জামায়াত নেতৃত্বাধীন জোটের এ প্রার্থী।


