datingনিউজ ডেস্ক :: প্রথম দেখাতেই একজন পুরুষ সম্পর্কে অনেক ধারণা করে নিতে পারেন আপনি। যেভাবেই পরিচয় হোক, প্রথম ডেটিংয়ের আগে বা পরে যে ৭টি বিষয় বিবেচনায় রাখতে হবে তা দেখে নিন।
১. প্রেমিক নাকি স্রেফ বন্ধু : বহু নারী আছেন যারা অনলাইনে পরিচিত হওয়ার পর দেখা করেন। আবার অনেকে সামনাসামনি পরিচিত হন। যেভাবেই পরিচয়ের কাজটি হোক না কেন, প্রথম দেখা করার উদ্দেশ্য নিয়ে পরিষ্কার হয়ে নিন। আপনি কি শুধুমাত্র বন্ধুত্ব করতে চান, নাকি তাকে ভালোবাসার মানুষ বানাতে চান? যদি ছেলেটি শুধু বন্ধুত্বে আগ্রহী থাকে এবং আপনি মনের মানুষ খুঁজে পেতে চান, তবে তার কাছে বিষয়টি আগে থেকেই উত্থাপন করুন।
২. ছেলেটির কর্মজীবন : যদি ছেলেটি কর্মজীবনে ব্যাপক ব্যস্ত হয়ে থাকেন, তবে আপনার বুঝতে হবে তার সঙ্গে সময় কীভাবে কাটতে পারে বা এভাবে সম্পর্ককে এগিয়ে নেবেন কীভাবে ইত্যাদি। ছেলেটিকে পছন্দ হয়ে গেলেও যদি সময়ের অভাব থেকে যায়, তবে পরে ঝামেলা হতেই পারে। কারণ সম্পর্ককে পরিণত করতে দুজনকেই যথেষ্ট সময়ক্ষেপণ করতে হবে।
৩. মেয়েদের ব্যাপারে তার ধারণা : ছেলেটি মেয়েদের বিষয়ে কেমন ধারণা পোষণ করেন তা আপনার গভীর মনোযোগের সঙ্গে বুঝতে হবে। তারি নিশ্চয়ই মেয়ে বন্ধু বা নারী সহকর্মী বা আত্মীয়-স্বজন রয়েছেন। তাদের বিষয়ে তার মতামত কী, তা জানতে হবে আপনার। আপনাকে তার যতই ভালো লেগে থাকুক না কেন, মেয়েদের বিষয়ে তার ধারণা ভালো না হলে, আপনার ব্যাপারেও তার কাছে থেকে ভালো কিছু আশা করতে পারেন না।
৪. আপনার বন্ধুমহলের মতামত : অপরিচিত কারো সঙ্গে প্রেমে জড়ানোর আগে বন্ধুদের দৃষ্টিতে ছেলেটি কেমন তা জেনে নেওয়া জরুরি। নিজের চোখে ধরা পড়বে না এমন বহু বিষয় কাছের বন্ধুদের নজর এড়িয়ে যাবে না। যদি দীর্ঘমেয়াদি সম্পর্কে আগ্রহী থাকেন, তবে অন্যদের দৃষ্টিতে তাকে দেখাটা জরুরি।
সূত্র : ইন্টারনেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here