নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের যুগপূর্তী উদযাপননোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের যুগপূর্তীতে র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক পদক্ষিণ শেষে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে বিশিষ্ট নাট্যকার ও সংস্কৃতজন মিরণ মহিউদ্দিন বৈশাখী টেলিভিশনের যুগপূর্তীর কেক কাটেন।

সুধী সমাবেশে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও নোয়াখালী প্রেসক্লাবের সারণ সম্পাদক জামাল হোসেন বিষাদের সঞ্চালনায় নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সহসভাপতি শাহ এমরান সুজন, যুগ্ম সম্পাদক সাইফুল্‌্যাহ কামরুল, কোষাধ্যক্ষ সুমন ভৌমিক, সাংবাদিক আবদুর রহিম, ক্যাবল নেটওয়ার্ক এসোসিয়েশনের জাহাঙ্গীর আলম সহ অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here