মুজাহিদুল ইসলাম সোহেল,  নোয়াখালী প্রতিনিধি ::
নোয়াখালীর হাতিয়া রুটে চলাচলকারী ‘মহানন্দা’ ফেরির মাস্টারকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দেড় ঘন্টা চলাচল বন্ধ রাখার পর আবার চালু হয়েছে। মহানন্দা ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, হুমকি দাতাকে সনাক্ত করা হয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে। কর্তৃপক্ষের আশ্বাসের পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
সোমবার সকালে হাতিয়া ফেরি মহানন্দের মাস্টার মোজাম্মেলকে মোবাইলে হুমকির প্রতিবাদে বন্ধ রাখা হয়। এর দেড় ঘন্টা প্রশাসনের ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সহযোগিতায় আবার চালু হয়।
ফেরি মহানন্দের মাস্টার মোজাম্মেল বলেন, ফেরি ছাড়ার সময় পরিবর্তন এবং যাত্রী পরিবহন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাকে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে দুটি পৃথক নম্বর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়।
পরে প্রশাসনকে জানালে তারা নিরাপত্তার আশ্বাস দিলে ফেরি চলাচল শুরু হয়।
 হাতিয়ার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলা উদ্দিন বলেন, শাহীন নামের একটি ছেলে ফেরির চালক মোবাইল ফোনে হুমকি দেয়। তিনি ফোন পেয়ে কাউকে কিছু না জানিয়ে ফেরি বন্ধ করে দেয়, বিষয়টি জানার পর চালক কে ফোন করে কোন সাড়া পায়নি। পরে আমার লোক দিয়ে যোগাযোগ করে ফেরি চলাচল শুরু হয়।
তিনি আরো বলেন, নৌবাহিনী নিয়ে প্রস্তুত ছিলাম, আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে কাউকে ছাড়তে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here