মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে এনসিপির ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। একইসথে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন তারা। বিএনপিতে যোগদানকৃত নেতৃবৃন্দরা হলেন, তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এনসিপির সদস্য সচিব হেলাল, যুগ্ম আহবায়ক মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক রাব্বি, সদস্য রাসেল উদ্দিন, সাদ্দাম হোসেন ও ফারুফ উদ্দিন।
এসময় তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীম।
মঙ্গলবার বিকেলে তমরদ্দি ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে যোগদান করেন।
জানা গেছে, তমরদ্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক করে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এসময় যোগদানকৃত এনসিপি নেতারা তাঁর কাছে এসে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন । পরে তিনি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উঠান বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানকৃত নেতৃবৃন্দ ধানের শীষের প্রার্থীর সাথে থেকে হাতিয়ার নদী ভাঙন রোধ, ভূমিহীনদের পুনঃবাসন, হাতিয়ার যাতায়াত ব্যবস্থায় উন্নয়ন ও পর্যটন কেন্দ্র হিসেবে হাতিয়াকে গড়ে তোলার কথা জানান।