
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম। এর আগে, গত শুক্রবার ৮ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে তিন নবজাতক ও মা সুস্থ আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের গৃহবধূ তাসলিমা আক্তার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আসেন। তখন তিনি জানতেনা তার পেটে তিনটি ফুটফুটে সন্তান রয়েছে। চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার নিলিমা আক্তার বর্না আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে নিশ্চিত করেন যে, গৃহবধূর পেটে তিনটি বাচ্চা রয়েছে।

চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, প্রসূতি ওই নারী হাসপাতালে ভর্তির একদিন পর নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেয়। এখন মা ও তার সন্তানেরা সুস্থ আছেন।



