নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু।
নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু জানান, সারাদেশে একযোগে বিজয় দিবসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করা হয়। বর্তমান প্রজন্মের শিল্পিরা এই গান পরিবেশন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।



