সৈয়দ মাহামুদ শাওন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ::
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনের শান্তিপূর্ন পরিবেশ নিশ্চিত করতে আগামী ১ তারিখ থেকে মাঠে নামানো হচ্ছে ১৫ প্লাটুন বিজিবি সদস্য। রবিবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জে থাকা, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) থেকে ১১ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। আগামী ১ ফেব্রুয়ারী থেকে নির্বাচনকালীন দ্বায়িত্ব পালনে মাঠে থাকবে বিজিবি সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সদস্যরা তার উপর অর্পিত দ্বায়িত্ব পালনে সম্পূর্নরুপে প্রস্তুত। পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসাবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ন পরিবেশ নিশ্চত করা, আইন শৃঙ্খলা রক্ষা ও জনগনের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভুমিকা পালন করবে।
তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনকালীন দ্বায়িত্ব পালন করবে, তাদের আগামী ১ ফেব্রুয়ারী থেকে পূর্নমাত্রায় মোতায়েন করা হবে। এর বাইরেও বিজিবির বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও দ্বায়িত্ব পালন করবে।