নিখুঁত ফর্সা ত্বক পেতে চান?ডেস্ক নিউজ :: কেমন হয় যদি মেকআপ ছাড়াই চেহারায় ফুটে ওঠে গোলাপি আভা? এবং তাও শতভাগ প্রাকৃতিক উপায়ে।

মুখে গোলাপি আভা থাকলে পুরুষরা এমনিতেই তাকাবে, তার উপর মেক আপ বিনা প্রাকৃতিক উপায়েই যদি সেই রোজ্যি লিপ্সের পাশাপাশি রোজ্যি চিক্সও পাওয়া যায় তবে সোনায় সোহাগা থুড়ি গোলাপে গোলাপি।সামনেই পুজো। রুপচর্চা সবাই শুরু করে দিয়েছে।

কিন্তু খালি দুর্গা পুজোতে আটকে থেকে লাভ নেই। আরও অনেক পুজো, অনেক অনুষ্ঠান আসছে। তাই নিজেকে সুন্দর রাখার কিছু ঘরোয়া টিপস দেওয়া হল-

কলার মাস্ক
একটি পাকা কলা খোসা ছাড়িয়ে একটি চামচ দিয়ে পিষে দিন। এই কলায় দুই চা চামচ মধু ভাল করে মিশিয়ে মুখের ত্বকে লাগান। পুরো ত্বকে ভাল করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহারে ত্বকে দেখতে পাবেন গোলাপি আভা।

ময়েসচারাইজার ক্রিম সঠিকভাবে ম্যাসেজ করুন
কোনো ভাল ও নামী  ব্র্যান্ডের ময়েসচারাইজার ক্রিম ভাল করে সঠিক পদ্ধতিতে মুখের ত্বকে ম্যাসেজ করুন প্রতি রাতে। ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের ত্বকে ম্যাসেজ করুন ক্রিম। ত্বক ম্যাসেজের ফলে ত্বকের নিচের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে করে ত্বকে আসে গোলাপি আভা।

ডিমের সাদা অংশ ও মধু
একটি ডিমের সাদা অংশ নিন। এতে এক টেবিল চামচ মধু খুব ভাল করে মেশান। এই মিশ্রণটি আঙুলের ডগায় নিয়ে মুখে ভাল করে ম্যাসেজ করে লাগান। ১০ মিনিট ত্বকে রেখে দিন। হালকা গরম জল দিয়ে ১০ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল এবং ত্বকে আসবে গোলাপি আভা।

লেবু ও শসার রস
একটি তাজা লেবুর রস চিপে নিন। শসা ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি পাতলা কারণে ছেঁকে চিপে নিয়ে শসার রস বের করে নিন। এবার লেবুর রস দুই টেবিল চামচ, শসার রস দুই টেবিল চামচ, এক চা চামচ মধু ও এক চা চামচ দুধ ভাল করে মিশিয়ে নিন। প্রতিদিন এই মিশ্রণটি রাতে ঘুমতে যাওয়ার আগে লাগাবেন। ২০ মিনিট রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে নেবেন।

মসুর ডাল
কাঁচা দুধে মসুর ডাল ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। এই ডাল ছেঁকে নিয়ে মিহি করে বেটে নিন। মধুর সাথে মিশিয়ে এই মিশ্রণটি মুখের ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর হালকা গরম জল  দিয়ে আলতো ঘষে তুলে নিন। প্রতিদিন ব্যবহারে ত্বকে আসবে গোলাপি আভা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here