
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
শনিবার গভীর রাতে ব্রুকলিনে একটি সুইট সিক্সটিন (১৬তম জন্মদিন) পার্টির পর গুলিতে ছয় কিশোর আহত হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ সুত্রে তথ্য জানা গেছে। রোববার ভোর প্রায় ১টার দিকে, জন্মদিনের পার্টি শেষ হওয়ার প্রায় ২০ মিনিট পর, সাইপ্রেস হিলস এলাকার একটি ইভেন্ট স্পেসে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছে দুইজন ১৫ বছর বয়সী কিশোরী, একজন ১৫ বছর বয়সী কিশোর, দুইজন ১৬ বছর বয়সী কিশোর এবং একজন ১৭ বছর বয়সী কিশোর। সবাইকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মুখোশ ও কালো পোশাক পরা দুই পুরুষ সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, যাদের ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা গেছে।
পুলিশ জানায়, মুখোশ ও কালো পোশাক পরা দুই পুরুষ সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, যাদের ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা গেছে।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, সন্দেহভাজনরা আটলান্টিক অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী গুলি ছুড়ে পরে অ্যাশফোর্ড অ্যাভিনিউয়ের দিকে উত্তরমুখী হয়ে পায়ে হেঁটে পালিয়ে যায়। ঘটনার সঠিক উদ্দেশ্য এখনো অজানা, তবে এটি গ্যাং-সম্পর্কিত বলে মনে হচ্ছে।



