সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আরও একবার তুমুল উদ্দীপনা দেখা দিয়েছে। রবিবার দিল্লীর ঐতিহাসিক ফিরোজশাহ কোটলা ময়দানে ওয়েস্টইন্ডিজের মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল। কোটি কোটি ক্রিকেটপ্রেমী সচীনের শততম সেঞ্চুরীর দিকে তাকিয়ে রয়েছে। দীর্ঘ আটমাস ধরে নানা কারনে ১০০ তম সেঞ্চুরী পুর্ণ করতে পারেন নি শচীন তেন্দুলকার। রবিবার দিল্লীর ফিরোজশাহ কোটলা ময়দানে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত তখন কোটি কোটি মানুষের নজর থাকবে মাস্টার ব্লাস্টার সচীনের দিকে তাকিয়ে থাকবে। এই টেস্ট সিরিজে শচীন যাতে তার শততম সেঞ্চুরীটি পুর্ণ করতে পারে সেইজন্য ইতিমধ্যেই প্রার্থনা চলছে জোরকদমে। সেইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ দিল্লীর ঐতিহাসিক ফিরোজশাহ কোটলা ময়দানে আরও একটা ঐতিহাসিক রেকর্ড দেখার বাসনায় উন্মুখ।অবশ্য প্রথমে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

 ইউনাইডটেড নিউজ ২৪ ডট কম/শফিকুল ইসলাম/কলকাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here