mangodiabetes 

ডেস্ক নিউজঃ ফলের রাজা আম। হলুদ, টকটকে পাকা, সুস্বাদু আম দর্শনেই জিভে জল এনে দেয়। এই আমের গুণও অপরিসীম।

প্রতিদিনের খাদ্য তালিকায় যদি থাকে ১০০ গ্রাম আম, তবে কমতে পারে রক্তে শর্করার মাত্রা।

পরীক্ষা চালানো হয়েছিল ২০ থেকে ৫০ বছর বয়সী ২০ জন মোটা মানুষের মধ্যে। টানা ১২ সপ্তাহ ধরে রোজ আম খাওয়ার ফলে কমেছিল রক্তে শর্করার মাত্র।

কিন্তু কমেনি ওজন। পুরুষ অংশহ্গরহণকারীদের কোমরের মাপও কমেছিল। যদিও, মহিলাদের কোমরের মাপ অপরিবর্তিত ছিল।

আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিড্যান্ট ভিটামিন সি ও এ এবং ফলেট। ফাইবার, তামা ও ভিটামিন বি সিক্স আমের মধ্যে থাকে ভাল মাত্রায়।

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এড্রালিন লুকাস জানালেন, আমের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ও ফাইবার রক্তে শর্করা শোষণের মাত্রা কমাতে পারে।

ইন্টারন্যাশনাল ডায়বেটিস ফেডারেশনের সমীক্ষা অনুযায়ী ভারতে ৬০ শতাংশ মানুষের ডায়বেটিস রয়েছে। নাগরিক জনসংখ্যার ৩০ থেকে ৫০ শতাংশ ও গ্রাম্য জনসংখ্যার ৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত ওজনের শিকার।

ওজনে বেশি হওয়ার ফলে শরীরে বাসা বাঁধে ডায়বেটিস, রক্তচাপের মাত্রা বাড়ে, বাড়ে রক্তে কোলেসটেরলের মাত্রাও। লিভারের অসুখও হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here