জয়পুরহাটের নতুনহাট এলাকায় খেজুরের রস পান করার পর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে একই পরিবারের অনিক নামে শহরের আল হেরা একাডেমী অ্যান্ড স্কুলের ১ম শ্রেনী এক শিক্ষার্থী মারা গেছে। অপর দিকে গুরুত্বর অসুস’ হয়েছে একই স্কুলের তার সহপাঠি চাচাতো বোন শিশু মরিয়ম। আশঙ্কাজনক অবস’ায় মরিয়ম কে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে সেখানে সে মৃত্যুর সাথে লড়ছে। মৃত অনিক শহরের নতুনহাট এলাকার সরদার পাড়ার আলম মন্ডলের ছেলে এবং গুরুত্বর অসুস’ মরিয়ম আলম মন্ডলের ভাই জাহাঙ্গীর হোসেনের মেয়ে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোজাম্মেল হক জানান, ‘বৃহস্পতিবার সকালে তারা দুজনে এক সাথে খেজুরের রস খেয়ে অসুস’ হয়ে পড়ে। শিশু অনিক  ও মরিয়ম প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি হয়।পরে অবস’ার অবনতি ঘটলে অনিককে বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স’ানান্তর করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে মেডিক্যাল বোর্ড করে চিকিৎসা শুরু করলেও চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস’ায় ওই হাসপাতালে শিশু অনিকের মৃত্যু হয়।সেখানকার চিকিৎসকদের ধারণা,নিপা ভাইরাসের সংক্রমনে তার মৃত্যু হয়েছে।

অন্য দিকে অবস’ার উন্নতি না হওয়ায় শুক্রবার সকালে আশংকাজনক অবস’ায় মরিয়ম কে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স’ানান্তর করা হয়েছে।স’ানীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক ভাবে এটিকে নিপা ভাইরাসের সংক্রমন বলে ধারনা করলেও এ ব্যাাপারে পুরোপুরি নিশ্চিত হবার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা.শফিউল আযমকে প্রধান করে ৫সদস্য বিশিষ্ট একটি ম্যাডিকেল টিম গঠন করা হয়েছে।ওই টিমের অন্যান্য সদস্যরা হলেন ডা.মোস্তাফিজুর রহমান, ডা.এনামুল হক, হেলথ টেকনোলজিষ্ট গোলাম রাব্বানী, সিনিয়ার মেডিক্যাল টেকনোলজিষ্ট শ্যামল কুমার রায়।’

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here