লাইফস্টাইল ডেস্ক ::

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পানের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। সকালে ঘুম থেকে উঠে কেন পানি পান করবেন তা সবারই জানা জরুরি।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ৮-৯ ঘণ্টা পর্যাপ্ত ঘুমের পর সকালে পানি করলে শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং শরীরকে শক্তি যোগায়। এ কারণে সকাল থেকে সারাদিনের জন্য শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

শরীর ডিটক্স হয়:

সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরে জমা হওয়া টক্সিন বের হয়ে যেতে সাহায্য করে। এতে রক্তও ​​পরিশুদ্ধ হয়।

ওজন কমে:

সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানি পান করলে হজমশক্তি ভালো হয়। এছাড়াও, এটি মেটাবলিজম বাড়ানোর পাশাপাশি ক্যালোরি পোড়াতেও সাহায্য করে। পানি পান করলে পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়া থেকে দূরে থাকা যায়।

শরীর শক্তি পায়:

সকালে পানি পান করলে শরীর হাইড্রেটেড থাকার পাশাপাশি শক্তিও পায়। এতে কাজে মনোযোগ থাকে।

ত্বকের জন্য উপকারী:

সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে মল ও মূত্রের মাধ্যমে টক্সিন বের হয়ে যায়। এর ফলে রক্ত ​​পরিশুদ্ধ হয়। এমন পরিস্থিতিতে, ত্বকে আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক পরিষ্কার হয়। এটি ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে।

হাইড্রেটেড থাকুন:

সারা রাত ঘুমানোর পর শরীরের পানির প্রয়োজন হয়। পানি পানে সমস্ত কাজ সঠিকভাবে হয়। তাই সকালে খালি পেটে হালকা গরম পানি পান করলে হাইড্রেটেড থাকতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য কমে:

সকালে খালি পেটে পানি পান করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। মুখের ঘায়ের সমস্যায় ভোগেন যারা, তাদের জন্য খালি পেটে পানি পান করা খুবই উপকারী।

রক্তকোষ তৈরি হয়:

এ ছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরাও প্রতিদিন সকালে পানি পান করলে উপকার পাবেন। খালি পেটে পানি পানে নতুন রক্তকোষ তৈরি হয় এবং রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে।
কিডনি ভালো রাখে:
খালি পেটে পানি পানের অভ্যাস কিডনির সমস্যা ও বাতের ব্যথা কমায়। এছাড়াও বমি বমি ভাব, গলার সমস্যা, মাইগ্রেনের ব্যথাও কমতে পারে সকালে খালি পেটে পানি পান করলে।

বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরের ৭০ শতাংশ পানি দিয়ে তৈরি। আর তাই শরীর সুস্থ রাখতে প্রয়োজন মতো পানি পান করতেই হবে। এতে ত্বক সুস্থ থাকে এবং তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here