জহিরুল ইসলাম শিবলু,লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সানজিদা সুলতানা শ্রাবন্তী নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সকাল ৯ টার দিকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে ভোরে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে শ্রাবন্তী আত্মহত্যা করে বলে পরিবার সুত্রে জানা যায়। নিহত ওই ছাত্রী সদর উপজেলার চরুরুহিতা গ্রামের মো. শাহীনের মেয়ে ও স্থানীয় রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহতের চাচা লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here