ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় রাজধানীতে দোয়া এবং মৌন মিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ মৌন মিছিল শুরু হয়। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মহানগর নেতা ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের নেতা নজরুল ইসলাম প্রমুখ।

জুমার নামাজের পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here