ডপনিউজ ডেস্ক :: সপ্তাহের পাঁচ বা ছয় দিন কাজের পর মাত্র একদিন হয়তো ছুটি পাওয়া যায়। তাই, চুলের যত্ন সপ্তাহের মধ্যে একদিনও ঠিক ভাবে নেওয়া হয় না।

ফলে চুল পড়া, মাথার খুসকি লেগেই থাকে। চুলের উজ্বলতাও কমে যায়। আসুন ঘরে বসেই সেরে নিই চুলের চর্চা। এতে যেমন সময় ব্যয় হবে কম, তেমনই অর্থ বাঁচবে আর নিজেকে লাগবে ফ্রেশ।
জেনে নিন কী করবেন-
চুলে ময়লা জমে মাথার ত্বকে খুশকি, ফুসকুড়ি ইত্যাদি সৃষ্টি হয়। নখ দিয়ে চুলকালে ক্ষত তৈরি হয়ে যেতে পারে। যাদের চুল অতিমাত্রায় রুক্ষ তারা অলিভ অয়েল হালকা গরম করে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। বাকি চুলে ঠান্ডা অলিভ অয়েল লাগান।

যাদের চুল সাধারণ বা তৈলাক্ত তারা অলিভ অয়েলের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষুন। বাকি চুলে সাধারণ অলিভ অয়েল লাগান। এরপর গরম জলে তোয়ালে ভিজিয়ে সেটা চুলে জড়ান। পাঁচ-ছয় মিনিট পর খুলে ফেলুন। এভাবে অন্তত পাঁচ বার করুন। এরপর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এবং ভাল মানের কন্ডিশনার ব্যবহার করুন।

অনেকের ত্বকের মতো চুলও মিশ্র প্রকৃতির হয়ে থাকে। চুলের গোড়া থাকে তৈলাক্ত এবং ডগা থাকে শুষ্ক। এক্ষেত্রে মুলতানি মাটি ও জল দিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট শুধু চুলের গোড়ায় এবং মাথার ত্বকে লাগান। বিশ মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে ফেলুন তবে শ্যাম্পু ব্যবহার করবেন না। পরদিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এবং ভাল মানের কন্ডিশনার লাগান। সময় নিয়ে বসে ভাল করে চুল শুকিয়ে ফেলুন। রাতে শোবার সময় অনেকটা সময় নিয়ে চুল আঁচড়ান।

চুলে লাগাতে পারেন টক দই ও ডিমের তৈরি প্যাক। এতে প্রোটিন ট্রিটমেনট হিসাবে কাজ করবে। কেবল টক দই ও ডিম একত্রে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

চুল কন্ডিশন করতে ব্যবহার করতে পারেন ঘন চায়ের লিকার। শ্যাম্পু শেষে চুলে মাখিয়ে রাখুন। তারপর ১৫ মিনিট পর অল্প জল দিয়ে ধুয়ে ফেলুন।

খুশকির সমস্যা থাকলে মেথি সারারাত ভিজিয়ে রেখে পরের দিন বেটে নিন। পরিমাণ মত সরিষার তেল গরম করে এতে মেহেদী পাতা ফেলে দিন। ঠাণ্ডা হলে এই তেলে মেথি বাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোঁড়ায় মাথার ত্বকে লাগান। দুই ঘণ্টা পরে চুল ধুয়ে ফেলুন। খুশকি মুক্ত হবে চুল খুব দ্রুত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here