ডেস্ক নিউজ :: আপনি কি দীর্ঘ সময় ধরে কাজ করেন? অফিস থেকে কি ছুটিও নেন না? বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে ভুলে গিয়েছেন? চাকরিই কেবল আপনার একমাত্র নেশা? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তবে সাবধানতা অবলম্বন করা জুরুরী৷ কারণ আপনার এই অভ্যেসই আপনার শরীরে ডেকে আনতে পারে হার্ট অ্যাটাকের মতো মারণ সমস্যা৷
• যারা অতিরিক্ত চাপের কাজ করে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি ২৩ শতাংশ বেড়ে যায়৷
• নিজেক চাকরিতে যারা সন্তুষ্ট নন তাদের ক্ষত্রে হৃদরোগের সমস্যা ৭৯ শতাংশ বেশি থাকে৷
• যারা খুব বেশি রেগে যানে তাদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাকেক ঝুঁকি থাকে৷ রাগ করার পর দুইঘণ্টা পর্যন্ত হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় পাঁচগুণ বেশি থাকে৷
• যারা নিয়মিত প্রায় ১০ ঘন্টার বেশি সময় ধরে অফিসে কাজ করেন অন্যান্যদের তুলনায় তাদের হৃদরোগের সম্ভাবনা ৬০ শতাংশ অধিক থাকে৷
• চাকরির ক্ষেত্রে যাদের প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদের ক্ষেত্রে মেটাবলিক ডিসঅর্ডারের সম্ভাবনা বেশি থাকে৷
• যারা রোজই নতুন কিছু করার কথা ভাবেন এবং চাকরির ক্ষত্রে যাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একেবারেই কম তাদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাকেক ঝুঁকি ২৩ শতাংশ বেশি থাকে৷- ওয়েবসাইট।



