সৈয়দ মাহামুদ শাওন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার প্রসার এবং ভর্তিহার বৃদ্ধির লক্ষ্যে আউটরিচ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
১১ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিক চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আউটরিচ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আউটরিচ ক্যাম্পেইনে অংশগ্রহন করে।
এই অনুষ্ঠানের অর্থায়নে: ASSET প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সেলিম আহমদ, এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।