সৈয়দ মাহামুদ শাওন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ::
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে নবীনবরণ অনুষ্ঠিতপলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর প্রথম পর্বে ভর্তি শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো.ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকোমল দেবনাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দু।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মো.ওমর ফারুক বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জনের বিকল্প নেই।বর্তমান যুগ চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ হতে হবে,পলিটেকনিক শিক্ষার্থীরাই হবে সেই পরিবর্তনের অগ্রদূত।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের জন্য অনুপ্রেরণামূলক আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।