
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলদলী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মোবাইল ফোনের নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন স্থানীয়রা। মুঠোফোনে কথা বলতে গিয়েও বারবার নেটওয়ার্ক সমস্যায় সংযোগ বিছিন্ন হয়। এছাড়াও বেশিরভাগ সময়ই ফোন বন্ধ দেখায়। অপারেটরগুলোকে বারবার অভিযোগ দিয়েও মেলেনি সুরাহা। এতে বাধাগ্রস্থ হচ্ছে পড়াশোনা, ব্যবসা-বানিজ্যসহ বিভিন্ন কার্যক্রম।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দলদলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েল ইসলাম, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক রেজাউল করিম, সমাজ সেবক মো. হাবিবুল্লাহ, বারইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।



