
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
গত একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ৩৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২৪ জনের মৃত্যু হয়েছে ছয় শহর, যা মোট মৃত্যুর ৯২ শতাংশ। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৮৩৮ ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বাইরে ১ হাজার ৮৫৩ জন ও ঢাকা মহানগরে ভর্তি রোগী ৯৮৫ জন।
মৃত্যুর ছয় শহরের মধ্যে সবচেয়ে বেশি ২২৬ জন মারা গেছেন ঢাকা মহানগরে। এরপর বরিশালে ২৬ জন, চট্টগ্রামে ২৩ জন, রাজশাহীতে ১৮ জন, ময়মনসিংহে ১৬ জন ও বরগুনায় ১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ হাজার ৪৫৭ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু ছড়িয়েছে ৬৩ জেলায়। আক্রান্ত বেশি হয়েছে ঢাকা মহানগরে। গতকাল পর্যন্ত আক্রান্ত রোগী ২৬ হাজার ৪৭৩ জন। আক্রান্তে শীর্ষে থাকা অন্য চার জেলা শহরের মধ্যে বরগুনায় ৯ হাজার ১৭২ জন, চট্টগ্রামে ৪ হাজার ৭২৩ জন, বরিশালে ৩ হাজার ৭৩০ জন, গাজীপুরে ৩ হাজার ৭০০ জন। জয়পুরহাটে এখনো কোনো রোগী শনাক্ত হয়নি।
গত একদিনে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২৪৩ জন, এরপর ঢাকা বিভাগে (মহানগরের বাইরে) ১৫৪ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, খুলনা বিভাগে ১১৯ জন ও সিলেট বিভাগে ১ জন রোগীর তথ্য পাওয়া গেছে। রংপুর বিভাগে কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি মাস নভেম্বরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ১৫ হাজার ১৩৫ জন ও ৫৮ জনের। আগের গত মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি ২২ হাজার ৫২০ জন, মৃত্যু ৮০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের।



